×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৮৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।  আজ বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পৌঁছলে মরিশাসের প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর, সায়মা ওয়াজেদ পুতুল পৃথ্বিরাজ সিং রুপনকে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখান। পৃথ্বিরাজ সিং এ সময় বাংলাদেশ জন্মের রক্তস্নাত ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম সম্পর্কে অবহিত হন। তিনি ৭৫’র নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির জনকের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat