×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৩৪৬৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা সদরে পাকা ঘর পাচ্ছেন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা। ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের অধীনে ‘বীর নিবাস’ নামে এসব ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পূর্ব কুখাপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র রায়ের বাড়িতে ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সদর উপজেলায় ১৭টি বীর নির্বাসের নির্মাণ কাজ চলমান আছে। প্রতিটি পাকা ঘর নির্মাণে বরাদ্দ আছে ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে ১২টির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আজ ওই উদ্বোধনের মধ্য দিয়ে অবশিষ্ট ৫টির নির্মাণ কাজ শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat