×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ২৩৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে আগামীকাল নিজ জেলা পাবনায় যাচ্ছেন। প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ  জানান, ‘রাষ্ট্রপতি আগামীকাল সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’
রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন । তিনি সাংবাদিক, বুদ্ধিজীবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাধবিনিময় করবেন।গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তাঁর প্রথম সফর।আগামী ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেয়া হবে। স্থানীয় জনগন সাবেক ছাত্রনেতা এই বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।বাহারী ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশেপাশের এলাকা।
১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেয়া হবে । আগামী ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat