×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৪১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি নগরীতে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও আরো বেশ কয়েককজন আহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশের উপ-প্রধান বারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, একাধিক জরুরী কলে সাড়া দেওয়া কর্মকর্তারা ‘একটি বিশৃঙ্খলাপূর্ণ দৃশ্য দেখতে পান যেখানে এক ব্যক্তি বেপরোয়াভাবে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।’
ক্রাম বলেন, চার কর্মকর্তা ওই বন্দুকধারীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে তাকে থামাতে সক্ষম হয়।
তিনি বলেন, ‘সন্দেহভাজন এ ব্যক্তি নিহত হলেও এরআগে তার বন্দুক হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়।’
খবরে বলা হয়, রাজ্যের রাজধানী সান্তা ফে থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দূরে অবস্থিত ফার্মিংটন শহরে এ বন্দুক হামলা ঘটনা ঘটে। শহরটিতে প্রায় ৫০,০০০ লোকের বসবাস।
ক্রাম জানান, সেখানে এ হামলায় নয়জন আহত হয়েছে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।
এ হামলায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat