×
ব্রেকিং নিউজ :
খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৩২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেছেন। 
এসময় তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিশ্বস্থ বন্ধু। ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট এ চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ শুরু করেছি।’ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং আইসিটি সংশ্লিষ্ট বৃহৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সমর্থন পাওয়ার বিষয়েও পলক আশাবাদ ব্যক্ত করেন।রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আইসিটি খাতসহ সকল খাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশে-দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের সম্ভাবনার বিষয়েও আলোকপাত করে রাষ্ট্রদূত বলেন, খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার ই-গর্ভনমেন্ট সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat