×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৮৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জোবায়ের আলম আর নেই।
বৃহস্পতিবার রাত ১১ টায় টাঙ্গাইলে নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  
জোবায়ের আলম ১৯৭৯ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি টাঙ্গাইলের মির্জা মাঠ এলাকার বাসিন্দা মো সেকেন্দার আলীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ভাই, তিন বোন, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জোবায়ের আলম ২০১২ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইডিজিই প্রকল্পের আগে তিনি এটুআই, এরিকসন এবং গ্রামীণফোনে কাজ করেছেন।
নামাজে জানাজা শেষে টাংগাইল কেন্দ্রীয় গোরস্থানে আজ বিকেলে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে ইডিজিই পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা তার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat