×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৫৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেমিকেলমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় সময়সূচি অনুসরণ করে গাছ থেকে প্রসিদ্ধ আম আহরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল আটটায় গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ থেকে আম সংগ্রহ, বিপনন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে আম উৎপাদক ও আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারীও অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় মধুময় হবে মধুমাস।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, আহম্মদপুর আম আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং গুরুদাসপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীল মোহাম্মদ।
জেলার আম সংগ্রহ সময়সূচি অনুসারে আজ ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভাগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আ¤্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমমি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
নাটোর জেলায় চলতি বছর ৫ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat