×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৫৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা শুক্রবার ঘোষণা করেছেন, ব্রাজিলের আমাজনের প্রান্তে অবস্থিত বেলেম নগরীতে ২০২৫ সালের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ অনুষ্টিত হবে।
প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেন, তিনি নিশ্চিত যে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর এএফপি’র।
বার্ষিক আলোচনায় লুলা তার প্রস্তাব সম্পর্কে বলেন, তিনি ইতোমধ্যে মিশর, ফ্রান্সে কপ-৩০ সম্মেলনের পক্ষগুলোর সঙ্গে অংশ নিয়েছেন ও ব্রাজিলে কপ-৩০ অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করেছেন।
২০১৯ সালে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠানের জন্য ব্রাজিলকে বেছে নেওয়া হয়, তবে লুলার অতি-ডানপন্থী পূর্বসূরি, জাইর বলসোনারো নির্বাচিত হওয়ার পরপর সে প্রস্তাব প্রত্যাহার করে নেয়। জলবায়ু পরিবর্তনে অবিশ্বাসী বলসোনারোর বিরুদ্ধে তার মেয়াদে পরিবেশগত সুরক্ষা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।
লুলা, গত জানুয়ারিতে তৃতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০৩০ সালের মধ্যে অ্যামাজনে অবৈধ বন উজাড় নির্মূল করার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat