×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৪৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলায় আজ অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ)-এর পক্ষ থেকে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।যশোরে এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, আরিফুল ইসলাম, এসডিএফ’র ঝিনাইদহের ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান। এছাড়াও এসডিএফ’ জেলা কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সারওয়ার জাহান, সুলতানা বুলবুলি, সজীব কুন্ডু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৩৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এই মেধাবী শিক্ষার্থীদের তিনবছরে জনপ্রতি ৭২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat