×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ২৪৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: মশিউর রহমানের সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী,উন্নয়ন বোর্ডের  সদস্য (বাস্তবায়ন ও অর্থ) হারুন উর রশিদ, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী  মোঃ মুজিবুল আলম, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবান নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।
মত বিনিময সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: মশিউর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে  সরকারের গৃহীত বিভিন্ন  কার্যক্রম সঠিকভাবে  বাস্তবায়ন করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও একটি পরিকল্পনা উইং স্থাপন করা জরুরী।
পার্বত্য সচিব আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম কৃষি সম্ভাবনাময়ী একটি অঞ্চল।  এ অঞ্চলকে সঠিক ভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে ভূমিকা  রাখতে পারবে।
এ ছাড়া  পার্বত্য চট্টগ্রামে আইটি সেক্টরকে আরো উন্নত ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে সচিব বলেন,  পাহাড়ের সড়ক যোগাযোগসহ সকল সেক্টরে সরকারের  উন্নয়ন কার্যক্রম যাতে আরো গতিশীল করা যায় সে জন্য প্রকৌশল শাখাকে আন্তরিকভাবে  কাজ করার আহবান জানানো হয়।
এ ছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat