×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১২
  • ৬৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হচ্ছে।   তত্ত্বীয় অংশের পরীক্ষা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
গতকাল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত (১১জুন)  আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
আলিম পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
পরীক্ষার্থীদের ৩০ নম্বরের এমসিকিউয়ের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট এই মোট তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে,বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৮ জুন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat