×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৬৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার পর্যটন বিকাশের লক্ষ্যে নির্মিত হয়েছে ‘হবিগঞ্জ জেলা প্রশাসন পর্যটন পার্ক’। আকর্ষণীয় পার্কটি নির্মাণের পরপরই পর্যটকদের আনন্দ-বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ ঈদের দিনে পর্যটকদের ঢল নামবে এই পার্কে।
হবিগঞ্জ জেলার ব্র্যান্ডিং হল পর্যটন। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে পার্কটি নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা এই জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান। যা সহজেই পর্যটকদের আকর্ষণ করে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, জেলাকে সবার কাছে উপস্থান করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্প পরিসরের এই পার্ক থেকে সবাই হবিগঞ্জকে জানতে পারবেন এবং হবিগঞ্জ ভ্রমণে আগ্রহী হবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি নির্মাণে সহযোগিতা করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান।
এতে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
পার্কে বিনোদন ও রাইডের পাশাপাশি জেলার সব বিখ্যাত স্থানের বিবরণ শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু সময় সেখানে থাকলেও হবিগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য এবং বিখ্যাত স্থান সম্পর্কে জানতে পারবেন সবাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat