×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৪২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার সদর উপজেলায় আজ একটি বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে।আজ শনিবার সকালে উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজাল গ্রামের মাঠ থেকে স্থানীয়রা এ পাখিটি উদ্ধার করেন।
চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, শনিবার সকালে চকউজাল গ্রামের মাঠ থেকে মদনটাক পাখিটি উদ্ধার করা হয়।পাখিটির পা ও ঠোঁট অনেক লম্বা। পিঠের ওপর ধূসর কালো রং ও সাদা বর্ণের শরীর, মাথায় পালক নেই।পাখিটি উড়তে পারছিল না।
তিনি জানান, খবর পেয়ে পাখিটি উদ্ধার করা হয় । পরে উদ্ধারকৃত মদনটাক পাখিটি হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয়।রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করেন। চিকিৎসার পর নিরাপদ আবাসস্থল বিলে বা জলাশয়ে পাখিটি অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat