×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৫৪৭২০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলকাতার মিনার্ভা থিয়েটারে উদ্যোগে দু’দিন ব্যাপী বাংলা নাট্যমেলার উদ্বোধনী দিনে আজ বুধবার পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটারে নাটক ‘পশুর বয়ান’ পরিবেশিত হয়েছে। রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত এই নাটকে ভারত-বাংলাদেশের শিশুরা অভিনয় করে। 
 দু’দিনব্যাপী এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, নদীয়া, দার্জিলিং, দক্ষিণ ২৪পরগণা ও হাওড়া জেলার থেকে আরও ৫টি শিশু নাট্যদল অংশ গ্রহণ করে। বাংলাদেশ থেকে একমাত্র অংশ গ্রহণকারী পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার। 
 ভারতের অন্যতম শিশু নাট্য সংস্থা 'এসো নাটক শিখি' আয়োজিত নাট্যমেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি। মেলার উদ্বোধনী দিনে আন্তর্জাতিক পদকে ভূষিত বাংলাদেশের নাট্যকার ও নির্দেশক রহিম আব্দুর রহিমকে সংর্বধনা প্রদান করে আয়োজক কমিটি। অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অশোক মুখোপাধ্যায়, টিভি ও চলচিত্র অভিনেতা মানসী সিনহা  কলকাতাস্থ বাংলাদেশ ডিপুটি হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শেখ মারেফত তারিকুল ইসলাম। পুরো উৎসবটির সঞ্চালনায়  ছিলেন আকাশবানী কলিকাতার ঘোষক মিতালী ভট্টাচার্য।
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক ‘বাইগার পাড়ের বাঙালি’ বাংলাদেশের নাট্যকার রহিম আব্দুর রহিম রচিত, ভারতের নাট্য ব্যক্তিত্ব ডক্টর তাপস দাস নির্দেশিত নাটকটি প্রযোজনায় ছিল কলকাতার লিড শিশু নাট্য সংস্থা এসো নাটক শিখি। এই নাটকের শ্রেষ্ঠাংশের অভিনেতারা হলেন, সৌম্যজিৎ, সৃজন, অর্ক, সুজয়, সমুদ্র, অর্নিবাণ, আদিত্য, সায়ন, আদিক, প্রিয়ব্রত, আদর্শ, ত্রিদিব, অংশমান, প্রসেনজিৎ, সৈকত, নীলাদ্রি শৌণিক, সুস্মিতা, প্রান্তিক, সৃজিত, স্বাগত, সবুজ, সৌরকান্তি, সোম, সৌনক, অয়ন্তিকা, অরত্রিকা, অদ্রিজা, সোনিয়া, সুদেষ্ণা, অমৃতা, ঠিষ্টাতা, উপাসনা ও সমৃদ্ধি।   
উদ্বোধনী দিনের শেষ নাটক, 'রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটারের ‘পশুর বয়ান’। অত্যন্ত আবেগঘন এই নাটকে উপস্থিত হয়েছে প্রকৃতি,পরিবেশের উপর মানবসভ্যতার জোর জুলুমের ফলে সৃষ্ট আর্তচিৎকার। সভ্যতার নিষ্ঠুর, নির্মম অত্যাচারের কথা অকপটে ব্যক্ত করেছে, অবলা প্রাণ- প্রাণিরা। এই নাটকে যারা অভিনয় করে, তারা হলো, সপ্তম শ্রেণি'র অর্পণ দাস, প্রথম শ্রেণি'র পিউশ রায়, বিরাট মহাপাত্র, অভিনব পোল্লে, দ্বিতীয় শ্রেণি'র শ্রীজিৎ মন্ডল, ষষ্ঠ শ্রেণির কিংশুক অধিকারী, শিশু শ্রেণির সায়ন মজুমদার, তৃতীয় শ্রেণির তপোময় দেব,ও চতুর্থ শ্রেণির রুদ্রম বিশ্বাস। পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার নাট্যকর্মী পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি'র শিক্ষার্থী মো. নাছিবুর রহমান নাবিলের দক্ষ আবহসঙ্গীতে প্রাণবন্ত ও আবেগতাড়িত হয়ে উঠে নাটকের প্রবাহকাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat