×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৭৬৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে সক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
ইয়ামাদা জুনিচি বলেন, মাতারবাড়ীসহ চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। উন্নত প্রযুক্তি, গ্যাস-মিটার, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে এক সাথে কাজ করার সুযোগ রয়েছে।
নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের পরিক্ষীত বন্ধু। কার্বণ নিরপেক্ষতার দিকে জ¦ালানির স্থানান্তর বিষয়ে সহযোগিতা, বিদ্যুৎ ও জ¦ালানি খাতের সক্ষমতা বৃদ্ধি, গ্যাস পাইপলাইন সিস্টেমের আধুনিকায়ন, প্রিপ্রেইড গ্যাস মিটার, গ্যাস পাইপলাইন বর্ধিতকরণ, ভূ-গর্ভস্থ সাব-স্টেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়ণযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। হাইড্রোজেন জ্বালানি নিয়ে সংক্ষিপ্তাকারে প্রকল্প নিতে চায় সরকার। জ্বালানি দক্ষতা বৃদ্ধি নিয়েও একসাথে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
আলোচনাকালে অন্যান্যের মধ্যে জাইকার প্রধান প্রতিনিধি তোমুহিদি ইচিগুছি, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নূরুল আলম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat