×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৬৮৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার  বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৪৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর যৌথভাবে অনুষ্ঠানের আয়েজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। বক্তাব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জানান, আজকের অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৩৩ জন, কিডনি রোগী চারজন, লিভার সিরোসিস’র তিনজন, স্ট্রোকে প্যারালাইজড একজন, জন্মগত হৃদরোগী তিনজন ও থ্যালাসেমিয়া রোগে তিনজনসহ মোট ৪৭ জনকে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া জেলায় মোট ১৭৬ জন রোগী এই অর্থ সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat