×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৫৫৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ায় শনিবার ভোরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এএফপিকে জানায়, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে মুরিয়েটা বিমানবন্দরের কাছে স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে সেসনা সি ৫৫০ বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রেরিত পুলিশ কর্মকর্তারা একটি মাঠের মধ্যে আগুনের কুন্ডলীতে ঢাকা বিমানটি আবিস্কার করেন। বিমানে আরোহণ করা ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
বিমানটি লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এফএএ জানায়, এটি বিধ্বস্ত হওয়ার ফলে একটি ছোট দাবানলের সৃষ্টি হয়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সকালে তীব্র কুয়াশায় চাদরে এলাকাটি ঢেকে যাওয়ায় বিমানটি হয়তো খুঁজে পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat