×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৬৭২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র পরিবারের আট শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। 
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আট শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ২০ হাজার টাকা করে হাতে তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
এছাড়াও এসময় একজন শিক্ষার্থীকে ল্যাপটপ ও আরেকজনকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান জানান, চলতিবছর অনুষ্ঠিত পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থান অর্জন করে ভর্তির সুযোগ পায় নীলফামারী জেলার আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের আট মেধাবী শিক্ষার্থী। সুযোগ পেলেও অর্থের অভাবে বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারছিলনা তারা। তাদের ভর্তির জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
তিনি জানান, নগদ অর্থ সহায়তা পাওয়া আট মেধাবী শিক্ষার্থী- হলেন মো. রাইয়ান কবির (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), সুধাংশু রায় (রাজশাহী, চট্রগ্রাম ও ঢাকা বিশ^বিদ্যালয়), সাব্বির আলী, সিফাত তাহসিন মিম, অর্পনা রায় হাসি, রিপন রায় (ঢাকা বিশ^বিদ্যালয়), কৃষ্ণ রায় ও মো. সাহাবুল ইসলাম (গুচ্ছ বিশ^ বিদ্যালয়)। তাদের প্রত্যেককে ভর্তি বাবদ নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 
অন্যদিকে, সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সন্ধ্যা রানীকে ল্যাপটপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফরহাদ হোসেনকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat