×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৭৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৯ জন অসহায় রোগীর মধ্যে ২৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক চেক বিতরণ করা হয়েছে। 
দুপুরে উপজেলা অডিটরিয়ামে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহাউদ্দিন পারভেজ।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা ভাবেন। তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অসুস্থ্য অসহায় মানুষের চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার অসহায় মানুষের জন্য এমন সহায়তা করেনি।
অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৩৭ জন, কিডনি রোগে দুইজন, লিভার সিরোসিসে দুইজন, স্ট্রোকে প্যারালাইজড একজন, জন্মগত হৃদরোগী পাঁচজন ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুইজনকে চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat