×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৮৮২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ছয়টায় ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, আজ সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকালে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার, সকাল নয়টায় ৩২ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বিকেল তিনটায় সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ছয়টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সন্ধ্যা ছয়টায় ৩৫ সেণ্টিমিটার এবং রাত নয়টায় ৩৭ সেণ্টিমিটার ওপরে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদী বেষ্টিত জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের  ১৫টি চর গ্রামের তিন সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘ভারীবৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। আজ সকাল ছয়টায় ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় ছয়টায় পানি কমে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat