×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৭৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহই করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গুরোগীদের বেড, ওষুধ, মশারী, চিকিৎসা সেবা দানে বিশেষায়িত চিকিৎসক, নার্স ও এটেনডেন্ট’র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর বিশেষ তদারকিতে অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডা. সিদ্দিকী জানান- জেলার ৯টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড থেকে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসা সেবা দান করা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষার পর চিকিৎসা সেবা গ্রহণকারী প্রায় রোগীই সুস্থ হয়ে ফিরে যান। 
তিনি বলেন, চিকিৎসক এবং স্টাফগণ সতর্কতার সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবাদানে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। 
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat