×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৭৯৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সদর উপজেলায় আজ ৫১০ জন কৃষকের মধ্যে তিনহাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকাল ৪টার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৭টি কৃষক গ্রুপের ৫১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ছয়টি করে মোট তিনহাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে রয়েছে নিম, আম, পেয়ারা, লিচু ও মাল্টা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat