×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৮৮৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীকে ‘অ্যাসিসটিভ ডিভাইস’ প্রদান করা হয়েছে। 
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ডিভাইস বিতরণ করা হয়। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। 
বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা, মো. মিজানুর রহমান, মোছা. মুসারাত জাহান, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখশানা প্রধান প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট থেকে বিশেষ চাহিদাসম্পন্ন চারজন শিশুকে হুইল চেয়ার, ছয়জনকে চশমা ও আটজনকে শ্রবন যন্ত্র প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat