×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৮৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএনএস)-এর মূল্যায়নে ২০২৩ সালে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। 
এসডিএনএস-এর -১৬৬টি দেশ নিয়ে ২০২৩ সালে সর্বশেষ স্বাধীন মূল্যায়নে আজ ঢাকায় এই তথ্য প্রকাশ করে। ২০২৩ সালে বাংলাদেশের বৈশ্বিক র‌্যাংকিং হলো ১০১তম এবং ইন্ডেক্স স্কোর হলো ৬৫ দশমিক ৯। 
এর আগে সংস্থাটি ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ  জেফারি ডেভিড  সাচেস - এর নেতৃত্বে ১৫৭টি দেশ নিয়ে প্রথম টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের একটি স্বাধীন মূল্যায়ন করে। উক্ত মূল্যায়নে তখন টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১২০ এবং ১০০ এর মধ্যে ইন্ডেক্স স্কোর ছিল ৫৬ দশমিক ২। এবছর বাংলাদেশের র‌্যাংকিং গত বছরের চেয়ে ভালো হয়েছে।  
গত বছর ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৪, এবছর ১৬৬ দেশের মধ্যে ১০১তম। বাংলাদেশের র‌্যাংকিং ভারত (১১২) এবং পাকিস্তান (১২৮)-এর তুলনায় ভালো। 
এসডিএনএস- এর স্বাধীন মূল্যায়ন রিপোর্টে বলা হয়,  কোভিড-১৯ এর অভিঘাতের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গতিশীল ও দূরদর্শী  নেতৃত্বে বাংলাদেশ ক্রমান¦য়ে ভালো করছে। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সঠিক দিকনির্দেশনা ও সকল অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় এমডিজি’র মতো এসডিজিতেও সাফল্য আসবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat