×
ব্রেকিং নিউজ :
সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৭৯০২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বলেছেন, কোনো আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারে না কারণ দলটি রাজনীতির নামে মানুষ হত্যা করে।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিজ্যুয়াল রিপোর্টসহ এক পোস্টে লিখেছেন ‘আপনি কি খুনি? আপনি কি ১০ শতাংশ কমিশন নেন? আপনি কি বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা চালানোয় বিশ্বাস করেন? আপনি কি অস্ত্র চোরাচালানকারী? আপনি কি সাধারণ মানুষের ওপর গুলি চালানো সমর্থন করেন? আপনি কি হাওয়া ভবনের সুবিধাভোগী?’
জয় আরো বলেন, ‘আপনি যদি একজন আদর্শ নাগরিক হন, তাহলে আপনি বিএনপিকে সমর্থন করতে পারবেন না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে এবং গ্রেনেড নিক্ষেপ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ গড়ি এবং আমাদের পূর্বসূরিদের রক্তের ঋণ শোধ করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat