×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৬৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ৮ টায় রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছােসবকলীগ সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সহ-সভাপতি মো: দিদারুল আলম, সাধারণ সম্পাদক মো: শাহজাহান, যুগ্ম সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল হক,  পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মো: ফরিদুল আলম, যুগ্ম আহবায়ক দেবাশীষ পালিত রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রমেশ মারমাসহ জেলা, সদর ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান  জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপরক্ষে এবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মধ্যে  র‌্যাালী এবং বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এছাড়া জেলা অন্যান্য উপজেলাতেও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat