×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৯০২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডোডন্টিকস বিভাগ  পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের এ ব্লক থেকে ডেন্টাল অনুষদসমূহের বিভাগগুলোকে স্থানান্তর করে বহির্বিভাগে নেওয়া হয়েছে। একই সাথে পরিবর্তন করা হয়েছে পেডোডন্টিকস কোর্সের নামও। 
আজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগের চেয়ারম্যান  সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া মেহেনাজ জ্যোতি এর নেতৃত্বে উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদকে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা  ও অভিনন্দন জানান। এসময় এই বিভাগের পক্ষ থেকে কেক কাটা হয়।
বিএসএমএমইউ সূত্র জানায়, ডেন্টালে উচ্চ শিক্ষার ক্ষেত্রে  প্রথমবারের মতো বেসিক কোর্সসমূহ চালু করার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে পেডোডন্টিকস বিভাগ ও কোর্সের নাম পরিবর্তন করে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ ও কোর্স করা হলো। বিভাগ ও কোর্সের এই নাম পরিবর্তনকে শিশুদের দন্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে এবং শিশু দন্তরোগের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে দেখছেন  সংশ্লিষ্টরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা.হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা প্রমুখসহ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat