×
ব্রেকিং নিউজ :
খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৮৯৬১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এরমধ্যে ৪ জন ঢাকার এবং ৪ জন ঢাকার বাইরের। আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৭৩১ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ১৮৪ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৪৭ জন ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৪১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ১৪৭ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ২৭১ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৯ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৩২ এবং ঢাকার বাইরে ২১ হাজার ১০৬ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৪৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকায় ১৯২ এবং ঢাকার বাইরে ৫৫ জন। 
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৬৯৩ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ২৬৬ জন।  এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৩৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat