×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭৯৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামীলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীলীগ। একইসাথে বাংলাদেশ আওয়ামীলীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।
সূত্র আরো জানায়, শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পহেলা  আগস্টের প্রথম প্রহরে  জেলা ও মহানগর আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতৃবৃন্দ নগরীর দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জলন ও কাল ব্যাজ ধারন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম জাহাঙ্গির হোসেনসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat