×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফে খেলবে বাংলাদেশী ব্যাটার লিটন দাসের সারে জাগুয়ার্স।
গতরাতে লিগ পর্বের সপ্তম ও শেষ ম্যাচে লিটনের সারে ৮ উইকেটে হারিয়েছে মিসিসসাগা প্যান্থার্সকে। ৭ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে সারে।
ব্রাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সারে। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ১৪ দশমিক ৩ ওভারে মিসিসসাগাকে ৫৬ রানেই গুটিয়ে দেয় সারের বোলাররা। মিসিসসাগার মাত্র দুই ব্যাটার দুই অংকের দেখা পান। কানাডার দুই খেলোয়াড় শ্রেয়াস মোভা ১৭ ও নিখিল দত্ত ১০ রান করেন। সারের নেপালের সন্দীপ লামিচান ৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সারে। তিন নম্বরে ব্যাট হাতে নামেন লিটন। ২টি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। শেষ পর্যন্ত ১৩ বলে ১০ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত সারের জয় নিশ্চিত করেন দুই পাকিস্তানী মোহাম্মদ হারিস ও অধিনায়ক ইফতেখার আহমেদ। হারিস ২৩ বলে অপরাজিত ৩৭ ও ইফতেখার ৮ রানে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat