×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৮২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়ে’ উল্লেখ করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে  চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেব।
তিনি আরো বলেন, ‘অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ... আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলের দাবির  মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে  আন্তর্জাতিক সম্প্রদায়ের  ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে-এক সাংবাদিককে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র এই মন্তব্য করেন।  
তিনি বলেন, আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই  হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত  ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বাগচী আরো বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব  আমাদের ওপর পড়ে।’
মুখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকারসহ  কোন বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।
বাংলাদেশের আসন্ন সির্বাচন নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোন মন্তব্য করল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat