×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৭৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের আন্তর্জাতিক ডিফেন্ডার অ্যাক্সেল ডিসাজিকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিার লিগের জায়ান্ট ক্লাব চেলসি। মোনাকো থেকে ছয় বছরের জন্য তাকে চুক্তিভুক্ত করা হয়েছে বলে শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে।
লিগ ওয়ানের ১৩০টি ম্যাচে অংশ নেয়া এই সেন্টার ব্যাক ফ্রান্স জাতীয় দলের হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ^কাপেও ফরাসি স্কোয়াডে ছিলেন তিনি।
২৫ বছর বয়সি ওই ডিফেন্ডার বলেছেন,‘ এরকম বড় একটি ক্লাবে (চেলসি) আসতে পেরে আমি খুবই আনন্দিত। অসাধারণ এই পরিবারের সদস্য হতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি এখানে আমি শিরোপা জয়ের পাশাপাশি সেরাটা অর্জন করতে পারব।
সফলতা অর্জনের জন্য আমি সর্বাত্মক চেস্টা চালিয়ে যাব। আমি বেশ আশাবাদী। সমর্থকদের সমর্থন লাভের জন্য আমার যেন তর সইছে না।’
চেলসির সহ-ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি বলেছেন,‘ অ্যাক্সেল ফ্রান্সের বেশ কয়েকটি মৌসুমে নিজের দক্ষতা প্রদর্শন করেছে। যোগ্যতা দিয়েই ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এখন নিজের ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যাবার জন্য তিনি প্রস্তুত। আর চেলসি তার পাশে থাকায় আমরা বেশ আনন্দিত।’  
৩০ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটানো ক্লাবটিকে নতুন ভাবে এগিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্লুজদের নবনিযুক্ত কোচ মরিসিও পচেত্তিনো। আগামী ১৩ আগস্ট লিভারপুলের মাঠে নতুন মৌসুম শুরু করবে চেলসি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat