×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৯০২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর জীবিত উদ্ধার হলেন ১২ জেলে। বিভিন্ন ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। তারা সবাই আনোয়ারা উপজেলার বাসিন্দা। সাগরে মাছ ধরতে গিয়ে বোট ডুবে গেলে তারা নিখোঁজ হন।
শুক্রবার (৪ আগস্ট) সকালে তাদের উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। উদ্ধারকৃতরা হলেন- বোটের মাঝি মো. মোক্তার (৪০), চালক আখতার হোসেন (৪০), মো.জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, মো. ফরিদ, নুর মোহাম্মদ, মো. শাহীন, আরফাত, আরিফ, ওসমান, নুরুদ্দিন ও আবদুল আজিজ।
তাদের মধ্যে ১০ জনকে পতেঙ্গার একটি ফিশিং বোট উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। এছাড়া নুরুদ্দিনকে নোয়াখালীর হাতিয়ায় ও আবদুল আজিজকে ভোলায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া জেলে জাহাঙ্গীর বলেন, বোট ডুবির পর আমরা তিনদিন বোটের বিভিন্ন সরঞ্জাম ধরে সাগরে ভেসেছিলাম। পরে পতেঙ্গার একটি মাছধরার বোট আমাদের উদ্ধার করে নিয়ে আসে। আমরা শারীরিকভাবে সবাই দুর্বল।
বোটের মালিক আবদুর রহিম বলেন, আল্লাহর রহমতে ১২ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন উপকূলে ফিরে আসলেও নুরউদ্দিন নামের একজন নোয়াখালী জেলার হাতিয়া উপকূলের একটি ফিশিং বোটে রয়েছেন বলে মুঠোফোনে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, উদ্ধার জেলেদের মধ্যে দু’জন এখনও হাতিয়া উপজেলায় রয়েছে। বাকিদের মধ্যে চারজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিমে বৈরী আবহাওয়ায় আনোয়ারার ৩টি বোট ডুবে যায়। এ সময় দুটি বোটের ২৮ জনকে অন্য একটি বোট উদ্ধার করে। তবে এফবি আলী শাহ নামে অপর বোটের ১২ জেলে নিখোঁজ ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat