×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী এবারের মেলায় মোট ২৪টি স্টল অংশগ্রহণ করেছে। 
রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা প্রশাসনের সহযোগিতায় ভোলা উপকূলীয় বন বিভাগ মেলার আয়োজন করে। আগামী ১২ আগস্ট পর্যন্ত মেলা চলবে।
বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো, নুরুল আমিন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, নার্সারি মালিক আবুল কাশেম।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মেলা উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধীসহ নানান প্রজাতির গাছ নিয়ে স্টল সাজিয়েছেন নার্সারির মালিকরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat