×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৬৮০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলায় হস্তান্তরের জন্যে আরো শত বাড়ি প্রস্তুত করা হয়েছে। আগামীকাল উপকারভোগীদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে।  ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার আজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, ইতোপূর্বে চারটি পর্যায়ে ৯৮৯টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। উপজেলায় ১০০টি বাড়ির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। চারটি পর্যায়ে উপজেলায় দুই শতাংশ করে জমির উপরে মোট এক হাজার ৮৯টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব বাড়ি নির্মাণে মোট ২৭ কোটি ৮৩ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারের সদস্যদের জন্যে জীবনমানের উন্নয়নে বিভিন্ন ইস্যুভিত্তিক এবং যোগ্যতানুযায়ী আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিশুদের পড়াশোনার সুযোগ সৃষ্টিতে পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া হচ্ছে। শিশুরা প্রকল্প এলাকায় নির্মিত মিনি পার্ক এবং খেলার মাঠে খেলাধূলা করছে। তাদের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে কমিউনিটি ক্লিনিকগুলোর সাথে। আশ্রয়ণের এসব জনপদগুলো এখন প্রাণের স্পন্দনে মুখরিত। নিরাপদ এবং উন্নত বসতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat