×
ব্রেকিং নিউজ :
চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৭৯০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের কারিগরদের স্বরূপ উন্মোচনে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে তদন্তের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। 
আন্তর্জাতিক তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে এ ঘটনায় যুক্ত দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র এবং এর পেছনের কারিগরদের ব্যাপারে নতুন প্রজন্ম সবকিছু জানতে পারবে।  
মঙ্গলবার রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনার আলোচনায় বক্তারা এ দাবি জানান। 
বক্তারা বলেন, আমেরিকার প্রয়াত রাষ্ট্রপতি জন এফ কেনেডি হত্যাকান্ডের ঘটনায় মার্কিন সরকারের গঠিত ‘ওয়ারেন কমিশন’ ১৯৬৪ সালে কমিশন রিপোর্ট প্রকাশ করেছিল। পার্শ্ববর্তী দেশ ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকান্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট আজ প্রকাশিত। 
তেমনিভাবে, আগামীর বাংলাদেশে, ২০৫০ সালের প্রজন্ম যদি প্রশ্ন করে, আমাদের জাতির পিতাকে কি কারণে এত নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিলো? তখন তাদের সামনে অন্তত একটি প্রমাণ হাজির করা যাবে, এই হলো সেই ঘটনার আন্তর্জাতিক তদন্ত কমিশন রিপোর্ট। সেই রিপোর্ট পাঠ করলে পুরো ঘটনায় যুক্ত দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র নতুন প্রজন্মের সামনে পরিস্কার হয়ে যাবে।
ওয়েবিনারে যুক্ত বঙ্গবন্ধু পরিষদের দেশি-বিদেশি আলোচক ও বুদ্ধিজীবী সবাই এ বিষয়ে একমত হয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনায় একটি আন্তর্জাতিক কমিশন গঠন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat