×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৯০৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলায় আজ আজাদ হোসেন হত্যা মামলায় তিন আসামিকে কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে দন্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
দন্ডিতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া (৪৮), দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ^াসের ছেলে তাহিদুর রহমান তাহিদ (৫২) ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার (৪৫)।
রায় ঘোষনার সময় দুই আসামি তাহিদুর রহমান তাহিদ ও টোকন মিয়া আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি শুকুর আলী সরদার পলাতক রয়েছে।
নিহত আজাদ হোসেন (৪২) ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মকর আলীর ছেলে। আজাদ হোসেন পেশায় থ্রি-হুইলার ‘আলমসাধু’ চালক ছিলেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ইসমাইল হোসেন বাদশা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার বিবরন সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ জুন রাতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মকর আলী মন্ডলের ছেলে থ্রি-হুইলার ‘আলমসাধু’ চালক আজাদ হোসেনের ‘আলমসাধু’ গাড়ি ভাড়া নিয়ে একপর্যায়ে তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায় আসামিরা।ওই ঘটনার আটদিন পরে ৫ জুলাই তারিখে আজাদ হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার ওই মামলায় ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা আসামি টোকন মিয়া, তাহিদুর রহমান তাহিদ ও শুকুর আলী সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে পঞ্চাশহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat