×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৭৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিগ ওয়ানের সুচনা ম্যাচে নিস ও লিলির মধ্যে কাউকেই পয়েন্ট খোয়াতে হয়নি। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব দুটি। ২০২৩/২৪ মৌসুমের সুচনায় প্রথম গোল করে শীর্ষ এই আসরের ছোট্ট একটি মাইলফলক অর্জন করলেন গেটান লেবোর্দে।
ম্যাচের ১৯তম মিনিটে পোস্টের একেবারে সামনে থেকে গোল করেন নিসের ওই ফরোয়ার্ড। এতে ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় দক্ষিন কোস্টের ওই ক্লাবের হাতে। পাশাপাশি দারুন এক সুচনা পান নতুন কোচ ফ্রান্সেস্কো ফ্যারিওলি। এক বছরের তৃতীয় কোচ হিসেবে ক্লাবটির দায়িত্বে এসেছেন তিনি।
তবে তাদের ওই নিখুঁত সুচনা মাটি হয়ে যায় অতিরিক্ত সময়ের  চতুর্থ মিনিটে। ইনজুরি টাইমে বাফোদে দিয়াকিতের গোলে সমতায় ফিরে আসে সফরকারী লিলি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় প্রতিদ্বন্দ্বি ক্লাব দুটিকে।
নবম স্থান নিয়ে হতাশার মধ্যে গত মৌসুম শেষ করা নিসের লক্ষ্য এবার আরো ভালো অবস্থান নিশ্চিত করা। অপরদিকে গত মৌসুমে ফ্রান্সের এই শীর্ষ লিগে লিলির অবস্থান ছিল পঞ্চম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat