×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ পরিপাকতন্ত্রের উর্ধ্বমুখী অম্লত্ব (জিইআরডি-গ্র্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখা এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ডা. মারুফ মেহেদী হাসান।
তিনি বলেন, মুখ ও খাদ্যনালীর সংযোগস্থল ইসোফেগাসে পাকস্থলীর খাদ্যবস্তু ফিরে আসলে জিইআরডি সৃষ্টি হয়। স্বাস্থ্যসম্মত জীবনযাপন তথা স্থূলতা প্রতিরোধ, ফাস্ট ফুড পরিহার, নিয়মিত ব্যায়াম করা, এ্যালকোহল ও চা পান থেকে বিরত থাকা, এ্যাজমা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে পরিপাকতন্ত্রের উর্ধ্বমুখী অম্লত্ব প্রতিরোধ করা যায়। 
বিডিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডা. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সাবেক ইনচার্জ ডা. মাজেদুল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সায়েন্টিফিক সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহকারি মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম এবং  স্বাগত বক্তব্য দেন বিডিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat