×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৯০৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষির্ কী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় স্থানীয় নোমানী ময়দান থেকে বিশাল এক শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি মাগুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এর আগে নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র‌্যালিতে জেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগ,যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat