×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৭২১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 ২০০৪ সালে ২১আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মাগুরায় আজ  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাকাল ১০ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
 জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি ২১আগস্টে শহীদদের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। সেদিন আওয়ামীলীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমারা লড়াই করে যাবো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো এটাই আমাদের প্রত্যয়।
স্মরণ সভা শেষে ২০০৪ সালে ২১আগস্টে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat