×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭৭৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় আজ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন উইন্ডোর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
গ্রীন উইন্ডোর জেলা সভাপতি উজ্জল মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাসসুল ইকরাম পিরু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান ও গ্রীন উইন্ডোর সাধারণ সস্পাদক হাসান মাহমুদ তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খান সাইফুল্লাহ পনির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে কোন স্বাধীন ভুখন্ড’র সৃষ্টি হতো না।
তিনি  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat