×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৭৯৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লাইমান নগরীর কাছের দু’টি গ্রামে মঙ্গলবার রাতে রাশিয়ার কামান আঘাত হেনেছে। এতে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেছেন, ‘তোরস্কে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। রাশিয়ার হামলায় জাকিত্নে আরেক বেসামরিক নাগরিক আহত হয়েছে।’
দোনেৎস্কের প্রসিকিউটর দপ্তর ফেসবুক পোস্টে বলেছে, সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে তোরস্কে প্রথম দফা এবং এর আধা ঘণ্টা পর জাকিত্নে দ্বিতীয় দফা কামান হামলা চালানো হয়।
ওই পোস্টে বলা হয়, তোরস্কে হামলায় ৬৩ থেকে ৮৮ বছর বয়সী দুই নারী এবং এক পুরুষ নিহত হয়। এ সময় তারা একটি বেঞ্চে বসেছিল।
আঞ্চলিক সামরিক কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া বার্তায় জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রাম সেরেডিনো-বুদায় একটি আবাসিক ভবনে পৃথকভাবে চালানো ড্রোন হামলায় চারজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat