×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৬৬১১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে  বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আজ নৌপরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি'র সঙ্গে সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠককালে এ আগ্রহের কথা জানানো হয়।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক যাতে আরও বেশি শক্তিশালী করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে।  
তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনাভাইরাস মহামারীর ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চীন কোন ইন্টারফেয়ার করবে না। আগামীতে কারা দেশ পরিচালনা করবে, সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat