×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৬৫৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা কাটিয়ে আবার কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা।  স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ কয়েক দিন আগেই ঘোষণা করেছিলেন তিনি। এবার ম্যাডোনা তার আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হতে যাওয়া ‘সেলিব্রেশন ট্যুর’ এ পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে সঙ্গে চান।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি। লস অ্যাঞ্জেলেসে মোট ৫টি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান।
২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাডোনা।
বিবিসি আরো জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা।
এদিকে ব্যক্তিজীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। সম্প্রতি তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat