×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৭৬৫২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যাণে  রাঙ্গামাটি জেলায় আজ   ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় শহরের গর্জনতলীতে ত্রিপুরা  কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  এ সময় উপস্থিত   ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা,জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন  প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে  দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবারত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো  পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  
জেলা পরিষদের অর্থায়নে  প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাস নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat