×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৬৬৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবেনা। দেশের ১৭ কোটি জনগণ  শেখ হাসিনার পক্ষে রয়েছে।
আজ রাজধানীর মতিঝিলস্থ রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত  এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সংগঠনের সভাপতি মোঃ সুজাত আল জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রুপালী ব্যাংক লি.পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কাজী ছানাউল হক ও  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ জাহাঙ্গীর। 
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের  ঘোষণা  দিয়েছেন। আসুন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat