×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৯০২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, গত ২৩ আগস্ট ‘এফবি কাজী’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ফেমাশিয়া ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় । গত ২৬ আগস্ট মধ্যরাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২৯ আগস্ট বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে  জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের  নিয়মিত টহল জাহাজ ‘পোর্ট গ্র্যান্ড’ এর সহায়তায় টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের সাঙ্গু মোহনার আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছে  জেলেদের হস্তান্তর  করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat