×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৪২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেছেন, ভোলা একটি দ্বীপ জেলা হলেও এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানকার গ্যাস ব্যবহার করে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায় তাহলে বিভিন্ন ইন্ড্রাস্ট্রি তৈরি করা সম্ভব।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে বেসরকারিভাবে ১০২ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে আরো একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সরকারি পরিকল্পনা রয়েছে।
এসময় মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বেজা চেয়ারম্যান সদরের বাগমারা এলাকায়  ভোলা সরকারি অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat