×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৭৯১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে  ফুলেল শ্রদ্ধা  জানান।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।  
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু ও দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। 
কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
পরে বিশ্ববিদ্যাল শাখা ছাত্রলীগ পৃথকভাবে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্য দিয়ে  মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি সমাপ্ত হয়েছে বলে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আগস্ট মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- ১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ৮ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড এ কিউ এম মাহবুবের নেতৃত্বে জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা, ১৬ আগস্ট আলোচনা সভা, ৩১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও  দোয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat